বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

A Desk Report
Published: January 17, 2026 | 08:15 PM1 min read

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে একটি স্বাধীন, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থন ও উৎসাহ পুনর্ব্যক্ত করেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা এবং রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
Spread the word
Spread the word











