বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছে চীনা কমিউনিস্ট পার্টি

A Desk Report
Published: June 25, 2025 | 02:02 PM1 min read

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে সিপিসি’র পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি বিএনপির সুস্পষ্ট অবস্থানের প্রশংসা করা হয়।
বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কর্মসূচিকে বৈশ্বিক উন্নয়ন ও জনকল্যাণে একটি যুগান্তকারী এবং অসাধারণ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দনও জানান বিএনপি নেতারা।

বৈঠকে বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-সংক্রান্ত প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।
Spread the word
Spread the word











