বিএনপি'র উদ্যোগে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 07, 2025 | 11:59 AM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র উদ্যোগে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ, ২০২৫) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে কূটনীতিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিএনপি নেতারা।
Spread the word
Spread the word











