বিএনপি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গিয়েছেন

A Desk Report
Published: June 23, 2025 | 04:03 PM1 min read

চীনের কমিউনিস্ট পার্টির (CPC) আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে গেছেন। রবিবার (২২ জুন) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। এছাড়াও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
Spread the word
Spread the word











