বাংলাদেশ ও আজারবাইজান পারস্পরিক আবাসিক কূটনৈতিক মিশন চালুর সিদ্ধান্ত নিয়েছে

A Desk Report
Published: June 19, 2026 | 06:33 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।
আলোচনাকালে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে একমত হন।
এছাড়া, তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়েও আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
Spread the word
Spread the word











