বিজেজিইএ’র সভাপতি নির্বাচিত হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল

A Desk Report
Published: May 01, 2025 | 11:21 AM1 min read

বাংলাদেশ পাটজাত দ্রব্য রপ্তানি কারক সমিতি (Bangladesh Jute Goods Exporters Association - BJGEA)–এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাগরিকা ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।



এর আগে রাজধানীর মতিঝিলে অবস্থিত বিজেজিইএ’র নিজস্ব কার্যালয়ে সদস্যদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাজী সাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বাধীন 'নবধারা পরিষদ' অংশগ্রহণকারী ১৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয় এবং নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠিত হয়।
Spread the word
Spread the word











