প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান–বনানী–বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত

A Desk Report
Published: May 20, 2026 | 11:48 AM1 min read

ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর অভিজাত এলাকা গুলশান–বনানী–বারিধারা লেককে পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব করে গড়ে তুলতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাজধানীর সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় লেকের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে লেকের পানি দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার এবং লেককেন্দ্রিক আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
Spread the word
Spread the word











