প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

A Desk Report
Published: March 18, 2026 | 04:23 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলি মূলত সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর অনুপস্থিতিতে এই দায়িত্ব দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Spread the word
Spread the word











