পদোন্নতিপ্রাপ্ত কনস্টেবল পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান

A Desk Report
Published: January 02, 2026 | 11:45 AM1 min read

ট্যুরিস্ট পুলিশে কর্মরত একাধিক কনস্টেবল পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কনস্টেবল অমৃত লাল সাহাজী, কনস্টেবল মোঃ রুবেল শিকদার, কনস্টেবল মোঃ ফারুক উদ্দীন, কনস্টেবল নাজমুল আহসান, কনস্টেবল মোঃ সাদ্দাম হোসেন ও কনস্টেবল সজীব হাওলাদার এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পান। এছাড়া ট্যুরিস্ট পুলিশে কর্মরত কনস্টেবল কামাল নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।




অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি এবং জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











