পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 17, 2025 | 09:55 AM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোববার (১৬ মার্চ ২০২৫) পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান এবং মাহে রমজানের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাকসুদ আহম্মেদ বায়েজীদ, সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











