নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সার্ক সাংবাদিক ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

A Desk Report
Published: June 16, 2025 | 07:25 PM1 min read

নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের একটি প্রতিনিধি দল নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল সম্প্রতি কাঠমান্ডুতে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের ঘোষণাপত্র রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। উক্ত ঘোষণাপত্রে মাতৃভাষার গুরুত্ব, সীমান্ত পেরিয়ে সাংবাদিকদের সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ায় স্থানীয় ভাষায় সাংবাদিকতা সংরক্ষণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হয়।
Spread the word
Spread the word











