ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি

A Desk Report
Published: August 17, 2025 | 05:04 PM1 min read

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসি ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
Spread the word
Spread the word











