ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফলাফল ঘোষণা শুক্রবার: ইসি সানাউল্লাহ

A Desk Report
Published: February 11, 2026 | 02:57 PM1 min read

অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামীকাল শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ভোটের ফল গণনা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, গণভোট এবং নির্বাচনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, “পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, বাকিটা ম্যানুয়ালি গণনা করা হবে। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো ডাকের মাধ্যমে পৌঁছাবে, শুধুমাত্র সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।
Spread the word
Spread the word











