জামায়াতের আমীরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতির পক্ষ থেকে সহকারী একান্ত সচিব

A Desk Report
Published: August 04, 2025 | 11:29 AM1 min read

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) জনাব মুহাম্মাদ সাগর হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রবিবার (৩ আগস্ট, ২০২৫) বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান।
জনাব সাগর হোসাইনকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব ফখরুল ইসলাম।
সাক্ষাৎকালে এপিএস সাগর হোসাইন বলেন, মহামান্য রাষ্ট্রপতি ডা. শফিকুর রহমানের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Spread the word
Spread the word











