জাপানের রাষ্ট্রদূত বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল এর সাথে সাক্ষাৎ করেছেন

A Desk Report
Published: May 04, 2025 | 06:31 PM1 min read

রোববার, মে ৪, ২০২৫, বিকেল ৩:৩০টায়, গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
Spread the word
Spread the word











