জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির লিখিত মতামত জমা প্রদান

A Desk Report
Published: March 23, 2025 | 04:01 PM1 min read

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ রবিবার (২৩ মার্চ ২০২৫) জাতীয় সংসদ ভবনে গিয়ে এ মতামত জমা দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। এর অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে তাদের মতামত প্রদান করা হয়। দলটির নেতারা জানান, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তাদের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।
Spread the word
Spread the word











