চার দিনের চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী তারেক রহমান

A Desk Report
Published: June 26, 2026 | 06:46 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্ক:
চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়।
Spread the word
Spread the word











