গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে

A Desk Report
Published: December 30, 2025 | 01:28 PM1 min read

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যু পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক বসেছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ।
Spread the word
Spread the word











