গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে সিনিয়র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

A Desk Report
Published: March 24, 2025 | 03:06 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রবিবার (২৩ মার্চ ২০২৫) গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। এছাড়াও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। নেতারা গাজীপুর জেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
Spread the word
Spread the word











