গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিডিয়া সেন্টার পরিদর্শন করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

A Desk Report
Published: February 11, 2026 | 04:25 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তথ্য অধিদফতরের উদ্যোগে স্থাপিত গণভোট ২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত মিডিয়া সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মিডিয়া সেন্টারের সার্বিক প্রস্তুতি, দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য গৃহীত সুবিধা এবং তথ্য সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার মোঃ নিজামুল কবীর উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











