গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 15, 2025 | 10:20 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে শনিবার (১৫ মার্চ ২০২৫) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Spread the word
Spread the word











