খ্রিস্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে বিভিন্ন গীর্জা পরিদর্শন করলেন গাজীপুর পুলিশ সুপার

A Desk Report
Published: December 25, 2025 | 03:02 PM1 min read

খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর মহোদয় কালীগঞ্জ থানাধীন হিপ্পোর সাধু অগাস্টিন গীর্জা ও টলেন্টিনুর সাধু নিকুলাস গীর্জা পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

উক্ত সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











