কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সাইয়্যেদুল আলম বাবুল

A Desk Report
Published: March 21, 2025 | 12:17 AM1 min read

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ কাজী সাইয়্যেদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ পারভেজ আহমেদ।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
Spread the word
Spread the word











