ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

A Desk Report
Published: December 19, 2025 | 01:42 AM1 min read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে শাহবাগ মোড়ে আসতে থাকেন ছাত্র-জনতা। সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন তারা। আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে।
Spread the word
Spread the word











