ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

A Desk Report
Published: May 21, 2025 | 07:26 PM1 min read

অনলাইন ডেস্কঃ
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের আদেশ বৃহস্পতিবার।
আজ বুধবার (২১ মে, ২০২৫) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা এ সংক্রান্ত রিটের দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
Spread the word
Spread the word











