ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নতুন বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন আবুল কালাম এমপি

A Desk Report
Published: June 18, 2026 | 06:14 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি (Abdulla Ali AlHmoudi) বিশিষ্ট ব্যবসায়ী ও সংসদ সদস্য মো. আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাম্প্রতিক এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে সম্ভাব্য নতুন সহযোগিতার ক্ষেত্রগুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
Spread the word
Spread the word











