July 2, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • হ্যারি কেনের জোড়া গোলে বিপর্যয় এড়াল ইংল্যান্ড

হ্যারি কেনের জোড়া গোলে বিপর্যয় এড়াল ইংল্যান্ড

Image

স্পোর্টস ডেস্কঃ

অধিনায়ক হ্যারি কেনের শেষ দিকের জোড়া গোলে সম্ভাব্য এক মহাবিপর্যয় থেকে রক্ষা পেয়ে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপে ৬০ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা কোচ থমাস টাচেলের শিষ্যরা ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত ছন্দে ছিল না। বরং ব্রায়ান সিপেঙ্গারের গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ইংলিশরা। সেই গোলের পর ইংল্যান্ডের সামনে ভেসে ওঠে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম লজ্জাজনক বিদায়ের শঙ্কা।

ম্যাচের অধিকাংশ সময়ই ডিআর কঙ্গোর দৃঢ় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তবে অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেন আবারও দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন। ম্যাচের শেষদিকে টানা দুই গোল করে তিনি ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন এবং নিশ্চিত করেন শেষ ষোলোর টিকিট।

Scroll to Top