April 4, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

বিনোদন ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে হলিউডের সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ উপভোগ করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় জিগাতলা এলাকার বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে তিনি সিনেমাটি দেখতে যান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।

তিনি আরও জানান, ছুটির দিনের বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

Scroll to Top