ডেস্ক রিপোর্টঃ
চীনে সরকারি সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


আজ বুধবার (২৪ জুন, ২০২৬) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেন।











