May 23, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

বুধবার (২০ মে ২০২৬) দুপুরে গাজীপুরেএ কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে; হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস সরবরাহ করতে পারি, তাহলে লাখো মানুষের কর্মসংস্থান হবে, যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আরো বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোন ব্যবধান থাকবে না।আমাদের সেই লক্ষে কাজ করতে হবে।

কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল এর প্রকৌশলী এ, কে, এম, জসীম উদ্দিন প্রমূখ।

Scroll to Top