ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Asian Development Bank (এডিবি)-এর প্রেসিডেন্ট মাসাতো কান্দা-র নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৫ মে, ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও এডিবির চলমান সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।











