April 14, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে দেশের কৃষকদের সরাসরি সহায়তা প্রদানে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলক (প্রি-পাইলট) পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় টাঙ্গাইলসহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোবাইলের মাধ্যমে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা পৌঁছে যায়। টাঙ্গাইল জেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক-কৃষাণী এই সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে উপস্থিত কৃষকদের শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এতে প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি এবং কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Scroll to Top