রাশিয়ান হাউস ঢাকায় উদযাপিত হলো রাশিয়া পতাকা দিবস


রাশিয়ান হাউস ঢাকায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাশিয়া পতাকা দিবস। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিক, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বিজয়ী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার পতাকার ইতিহাস এবং দেশটির অন্যতম প্রধান জাতীয় প্রতীকের তাৎপর্য ও বিবর্তন তুলে ধরে বিশেষ বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। তারা জাতীয় পতাকাকে উৎসর্গ করে লেখা একাধিক রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল «ফ্ল্যাগ অব রাশিয়া», «রাশিয়ান ফ্ল্যাগ» এবং «অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ»।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানের অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা «শিরোকায়া স্ট্রানা মায়া রাদনায়া», «কাতিউশা», «কালিনকা» এবং «মাতুশকা»-এর মতো বেশ কিছু জনপ্রিয় রুশ গান পরিবেশন করেন।











