ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘দৈনিক ঢাকা ডায়লগ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক


রবিবার (৩০ আগস্ট, ২০২৬) ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস উপলক্ষে ভিয়েতনাম দূতাবাস এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে ভিয়েতনামকে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ, কৃষিপণ্য ও খাদ্যপণ্য আমদানির আহ্বান জানান তিনি।

বাংলাদেশি আলু ভিয়েতনামে রপ্তানির অনুমতি দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিয়েতনামের বাজারে বাংলাদেশের কৃষি ও উদ্ভিদজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে এটি নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুয়ং দুই দেশের ৫৩ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও ভিয়েতনাম পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের মধ্য দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়েছে।
রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগামী বছরগুলোতে এ বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে। ২০২৩-২০২৭ মেয়াদের সরকারি পর্যায়ের চাল বাণিজ্য চুক্তির আওতায় ভিয়েতনামের ভিনাফুড-২ ২০২৫ সালে বাংলাদেশে ১ লাখ টন চাল সরবরাহ করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স, কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রধান, বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশে বসবাসরত ভিয়েতনামি নাগরিকরা উপস্থিত ছিলেন।











