দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

A Desk Report
Published: July 31, 2025 | 01:39 PM1 min read

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) দেশটিতে দীর্ঘ ৪ বছর ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
ইয়াঙ্গুন থেকে এএফপি জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











