ঢাকার ৩ জায়গায় সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

A Desk Report
Published: January 15, 2026 | 02:48 PM1 min read

অনলাইন ডেস্কঃ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর ৩ জায়গায় মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এদিকে সড়ক অবরোধ করায় মিরপুর সড়ক ও আশপাশের অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। গাড়ি না পেয়ে তারা হেঁটে গন্তব্যে যাচ্ছে।
Spread the word
Spread the word











