আনুষ্ঠানিক নিবন্ধন সনদ পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

A Desk Report
Published: December 04, 2025 | 11:02 AM1 min read

বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নিকট থেকে এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এই নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
Spread the word
Spread the word











