ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।


রবিবার (২৪ মে, ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় তাদের নিরলস পরিশ্রম ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।











