ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে, ২০২৬) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান পদত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মো. খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য সরকার তাকে চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেয়। তবে ২০২৪ সালের আগস্টে তৎকালীন সরকারের পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।
পরবর্তীতে নতুন সিদ্ধান্তে তাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে, ব্যাংকটির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান পদত্যাগের মধ্য দিয়ে দায়িত্ব ছাড়েন।











