April 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি গণতন্ত্র জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি গণতন্ত্র জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার

Image

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার Milton Dick এমপি’র নেতৃত্বে সফররত অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার পর অস্ট্রেলিয়া প্রথমদিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি। তিনি বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে অভিনন্দন জানান এবং বিশ্বব্যাপী পার্লামেন্টারি গণতন্ত্র জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানও উচ্চ প্রশংসা করেন, যারা দেশটির সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে নারীদের অধিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উভয় পক্ষ দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্যদের মধ্যে আন্তঃসংসদীয় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন। এছাড়া চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্ভাব্য প্রভাব, বিশেষ করে জ্বালানি সরবরাহ সংকট নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধি দলটি আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী Tarique Rahman এবং স্পিকার Hafiz Uddin Ahmed-এর সঙ্গেও সাক্ষাৎ করে। প্রতিনিধি দলটি সংসদ ভবন পরিদর্শন করে এবং সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।

এছাড়া তারা শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman এবং সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর কবর জিয়ারত করেন। সফরকালে তারা জুলাই মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

অস্ট্রেলীয় পার্লামেন্টের ১২৫ বছরের ইতিহাসে এই সফরটি বাংলাদেশে কোনো অস্ট্রেলীয় স্পিকারের প্রথম সফর হিসেবে উল্লেখযোগ্য।

Scroll to Top