ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতীয় হাইকমিশনার


শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।
বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে জনগণের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।











