March 5, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • মোল্লা কলেজেও হামলা-ভাঙচুর, সংঘর্ষে ৩ কলেজের শিক্ষার্থীরা

মোল্লা কলেজেও হামলা-ভাঙচুর, সংঘর্ষে ৩ কলেজের শিক্ষার্থীরা

Image

অনলাইন ডেস্কঃ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিক্রিয়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজেও হামলা ও ভাঙচুর করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

ডিএমআরসি কলেজের উদ্দেশে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল দিতে দিতে তাদের যেতে দেখা যায়। পরে মোল্লা কলেজের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার মাইকিং করে শান্ত করার চেষ্টা করেন।

Scroll to Top