July 7, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • শ্রীপুরে বিএসটিআইর অভিযানে ওজন ও পরিমাপে অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা

শ্রীপুরে বিএসটিআইর অভিযানে ওজন ও পরিমাপে অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা

Image

ডেস্ক রিপোর্টঃ

ভোক্তাদের সঠিক ওজন এবং মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. হাবিবুর রহমান এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী।

এ সময় আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী মো. সাইফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাজারে সঠিক ওজন নিশ্চিত করা, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Scroll to Top