বাংলাদেশ–চীন সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ


জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক যোগাযোগ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)-এর সঙ্গে বাংলাদেশ–চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের এক ফলপ্রসূ বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক আরও কার্যকর ও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশ–চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।
বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও জাতীয় স্বার্থকে সামনে রেখে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।











