স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না হলে সংকট কাটবে না : মির্জা ফখরুল

A Desk Report
Published: March 26, 2025 | 04:47 PM1 min read

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই মুহূর্তে একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবে না।’
আজ বুধবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন .. ছয় মাস। সুতরাং এটা কোনো সুস্পষ্ট রোডম্যাপ নয়।’
তিনি বলেন, ‘আমরা বার বার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেই সংকটগুলো কাটবে না।’
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











