সাফজয়ী বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

A Desk Report
Published: April 04, 2026 | 05:10 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অক্ষুণ্ণ রাখে।
এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে তথা দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এ প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।
দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশ-বিদেশে বাংলাদেশের বিজয়রথ এভাবেই অব্যাহত থাকবে।
Spread the word
Spread the word











