শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন জাতীয় নাগরিক পার্টির

A Desk Report
Published: June 22, 2025 | 07:00 PM1 min read

নির্বাচন কমিশনের নিকটে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এবং দলীয় প্রতীক হিসেবে এনসিপির প্রথম পছন্দ শাপলা মার্কার জন্য আবেদন জানানো হয়েছে ইসির নিকট।
রোববার (২২ জুন, ২০২৫) বিকেলে এনসিপি’র একটি প্রতিনিধি দল কমিশনে এ আবেদন জমা দেন।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে, আমাদের দল নিবন্ধনের আবেদন এইমাত্র দাখিল করেছি।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। আমাদের তারা রিসিভ কপি দিয়েছেন।
এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











