শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

A Desk Report
Published: August 13, 2024 | 12:12 PM1 min read

অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা হিসেবে ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার পরে বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে তিনি দেশে পৌঁছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
একাত্তরে চট্টগ্রাম বন্দরে অপরেশন জ্যাকপটে সাব-কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম। চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম তার।
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
Spread the word
Spread the word











