রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

A Desk Report
Published: October 19, 2024 | 11:45 AM1 min read

বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২০২৪) তারিখ ১১টায় রাজশাহীতে নগর ভবনের সিটি হল সভাকক্ষে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি মহোদয় বলেন, জরায়ুমুখ ক্যান্সার টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ। সারাদেশে এইচপিভি টিকাদান কার্যক্রম সরকারের যুগান্তকারী পদক্ষেপ। সরকার এই টিকা বিনামূল্যে প্রদান করছে। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ কাজে নিয়োজিত রয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে চলবে ১৮দিন ব্যাপী।
Spread the word
Spread the word











