যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করলেন তারেক রহমান

A Desk Report
Published: June 07, 2025 | 09:07 PM1 min read

যুক্তরাজ্যের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। একই জামাতে অংশ নেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
নামাজ শেষে তারেক রহমান দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করেন।
Spread the word
Spread the word











